বিপিএলে নিজেদের সপ্তম ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম। ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন রাজশাহী কিংসকে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে দল দুটি। চিটাগং একাদশে পরিবর্তন একটি। বাদ পড়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার। তার জায়গায় ডাক পেয়েছেন আফগান ব্যাটসম্যান নাজিবুল্লাহ জাদরান।
রাজশাহী একাদশেও একটি পরিবর্তন আনা হচ্ছে। শাহরিয়ার নাফিসের জায়গায় দলে ডাক পেয়েছেন টপ-অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার।
এবারের বিপিএলে দারুণ ছন্দে আছে চিটাগং। এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে পাঁচটিতে জয় পেয়েছে তারা। পয়েন্ট শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটসের সমান ১০। কিন্তু রান রেটে পিছিয়ে থাকায় দ্বিতীয়স্থানে অবস্থান করতে হচ্ছে চিটাগংকে। দুর্দান্ত ফর্মে আছেন দলটির অধিনায়ক মুশফিক। গত চারটি ম্যাচে দুটি অর্ধশতকসহ করেছেন ১৮৩ রান।
পক্ষান্তরে তেমন ভালো অবস্থানে নেই রাজশাহী। এখন পর্যন্ত সাত ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চমস্থানে আছে তারা।
এই ম্যাচ জিতলে চারে উঠে আসার সুযোগ থাকবে রাজশাহীর। আর চিটাগং জিতলে ঢাকা ডায়নামাইটসকে পেছনে ফেলে তারা উঠে যাবে পয়েন্ট তালিকার শীর্ষে।
রাজশাহী কিংসের একাদশ: লরি ইভান্স, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মার্শাল আইয়ুব, রায়ান টেন ডেসকাট, আরাফাত সানি, জাকির হাসান (উইকেটকিপার), কায়েস আহমেদ, ক্রিস্টিয়ান জনকার, মুস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি
চিটাগং ভাইকিংস একাদশ: মোহাম্মদ শাহজাদ (উইকেটকিপার), ক্যামেরুন ডেলপোর্ট, ইয়াসির আলি, মুশফিকুর রহিম (অধিনায়ক), আবু জায়েদ, রবি ফ্রাইলিঙ্ক, মোসাদ্দেক হোসেন, নাজিবুল্লাহ জাদরান, নাঈম হাসান, সানজামুল ইসলাম ও খালেদ আহমেদ