লেবুর বহুবিধ গুণ রয়েছে। লেবু শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা, ত্বক পরিষ্কারক, কিডনি পাথর, ওজন কমানোসহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার সমাধান করে থাকে। লেবুর বিশেষ গুণের কথা জানালেন তিব্বিয়া হাবিবিয়া কলেজের অধ্যক্ষ হাকীম ফেরদৌস ওয়াহিদ
লেবু কেন খাবেন?
লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফাইবার, অ্যান্টিব্যাকটেরিয়া ও অ্যান্টিভাইরাল উপাদান রয়েছে। ফলে মৌসুমি নানা সংক্রামক রোগ, যেমন ঠা-া, কাশি, সর্দি, ইনফ্লুয়েঞ্জায় লেবু কার্যকর।
লেবুর মধ্যে থাকা ভিটামিন সি ক্ষতস্থান দ্রুত সারাতে সাহায্য করে। হাড় তরুণাস্থি ও টিস্যুর স্বাস্থ্য ভালো রাখে। লেবুতে থাকা প্রচুর পরিমাণ ভিটামিন সি সর্দি-কাশির সমস্যা দূর করে। স্নায়ু ও মস্তিষ্কের ক্ষমতা বাড়ায়। ফুসফুস পরিষ্কার করে হাঁপানি সমস্যার উপশম করে।
লেবুর রস শরীর থেকে টক্সিন দূর করে। বদহজম, বুক জ্বালার সমস্যাও সমাধান করে লেবু পানি। সেইসঙ্গে পরিপাক নালি থেকে বর্জ্য পদার্থ বের করে দেয়। এটি কোষ্ঠকাঠিন্যও দূর করে। লেবুতে ভিটামিন সি এবং সাইট্রিক এসিড রয়েছে। যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। তাছাড়া লেবুর রস বলিরেখা দূর করতে সাহায্য করে। লেবুতে থাকা পেকটিন ফাইবার ক্ষুধা কমায়। গরম পানিতে খালি পেটে লেবুর রস খান, তাদের ওজন দ্রুত হ্রাস পায়।
সুতরাং ওজন বৃদ্ধি নিয়ে চিন্তা না করে প্রতিদিন সকালে লেবুর রস খান। লেবুতে বিদ্যমান সাইট্রিক এসিড কোলন, পিত্তথলি ও লিভার থেকে বর্জ্য পদার্থ বের করতে সাহায্য করে। নিয়মিত ভাতের সঙ্গে লেবু খেলে রুচি বাড়বে।
মূত্রনালির সংক্রমণে লেবুর রস পানিতে মিশিয়ে খেলে মূত্র সংক্রমণ দূর হয়ে যাবে। লেবু অনেক ধরনের ক্যানসারের ঝুঁকি কমিয়ে দেয়। বিশেষ করে স্তন ক্যানসার প্রতিরোধে এর জুড়ি মেলা ভার।