দীর্ঘদিন পায়ের নখে নেইলপলিশ থাকার কারণে নখ হলদেটে হয়ে যেতে পারে। এ ছাড়া যারা বন্ধ জুতা পরেন এবং পায়ে ঘামের সমস্যা তাদের নখের ফাঙ্গাসের সমস্যা হতে পারে। এসব কারণে নখ হলদেটে হয়। এ সমস্যা সমাধানে
সহজ তিনটি উপায় জেনে নিন
বেকিং সোডার ব্যবহার
হালকা গরম পানিতে বেকিং সোডা মিশিয়ে পেস্টের
মতো তৈরি করে নখের ওপরে লাগিয়ে রাখুন শুকিয়ে যাওয়া পর্যন্ত। এভাবে দিনে দুই থেকে তিনবার করুন, যত দিন পর্যন্ত না নখের হলদে ভাব দূর হয়।
ভিক্সের ব্যবহার
সবচেয়ে সহজ উপায়ে ফাঙ্গাস তাড়ানোর একটি হচ্ছে
ভিক্স ভ্যাপোরাবের ব্যবহার। সর্দি, মাথা ব্যথার কারণে অনেকেই এই মলমটি ব্যবহার করেন। এটি ফাঙ্গাস তাড়াতে বেশ সহায়ক।
প্রতিদিন দুবার শুধু ভিক্স ফাঙ্গাস আক্রান্ত নখে লাগান। এরপর একটি ব্যান্ডএইড দিয়ে নখটি ঢেকে রাখুন কিছুক্ষণ। এটা সপ্তাহে তিন থেকে চারবার ভিক্স ব্যবহার করুন। নখের ফাঙ্গাস থাকবে না।
হলুদের ব্যবহার
অলিভ অয়েল বা আমন্ড অয়েলে খানিকটা কাঁচা হলদু কুচি করে কেটে জ্বাল দিয়ে ছেঁকে হলুদের তেল তৈরি করে নিন। এবার এই হলুদের ১ টেবিল চামচ তেলের সঙ্গে ৩ টেবিল চামচ পানি মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি নখে লাগান। দিনে তিনবার ব্যবহার করুন। হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ফাঙ্গাস ধ্বংস করে নখ সাদা করবে।
নখের যত্নের টুকিটাকি
অনেকেই নখে নেইলপলিশ দিতে পছন্দ করেন। কিন্তু ‘একটানা নেইলপলিশ না দিয়ে বিরতি দিয়ে লাগানো উচিত। এতে নখ বাতাসের সংস্পর্শ পাবে।
তাই একবার নেইলপলিশ ওঠানোর পাঁচ থেকে ছয় দিন পর আবার লাগানো ভালো। আর নেইলপলিশ যেন ভালোমানের এবং ভালো ব্র্যান্ডের হয়। কমদামি নেইলপলিশে সিসা থাকে, যা নখের জন্য ক্ষতিকর।
পেডিকিউর ও ম্যানিকিউর
নখের যত্নে প্রতি মাসে দুবার পেডিকিউর ও ম্যানিকিউর করা উচিত। যদি পার্লারে গিয়ে পেডিকিউর করার সময় নাও থাকে, তাহলে বাড়িতে বসে পেডিকিউর করে নিতে পারেন।
শুধু নখের বাইরের চারপাশের যতœ নিলেই হবে না। ভেতর থেকে যত্ন নিতে হবে। সে জন্য ভিটামিন বি, প্রোটিন, ক্যালসিয়াম এবং আয়রনযুক্ত খাবার খেতে হবে। পুষ্টির অভাবেও নখ কিন্তু ভেঙে যায়।