জিনিয়াস অ্যাওয়ার্ড পেলেন পপি

যুক্তরাজ্যভিক্তিক সংগঠন ‘এসই ফাউন্ডেশন’ আয়োজিত জিনিয়াস অ্যাওয়ার্ড পেলেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়িকা পপি। গুলশানে ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। আরও পুরস্কৃত হয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী অরুণা বিশ্বাস, চিত্রনায়ক সিয়াম আহমেদ, সংগীতশিল্পী আঁখি আলমগীর, দিনাত জাহান মুন্নি, স্বপ্নীল সজীব, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জা জিনিয়াস অ্যাওয়ার্ড পেলেন পপি

ন্নাতুল ফেরদৌস ঐশী, অভিনেতা সিদ্দিকুর রহমান, মিলন ভট্টাচার্য, অভিনেত্রী রাজ রিপা, নাজ ফিউশন ফুড গ্রুপ, যুক্তরাজ্যের স্বত্বাধিকারী মোহাম্মদ নজরুল আহমেদ। এসই ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ মোহাম্মদ ইয়াওয়ার বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান একটি অলাভজনক মানবতাবাদী সংগঠন। দশ বছর ধরে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে প্রাকৃতিক দুর্যোগ, দরিদ্র ছাত্রছাত্রীদের বৃত্তি, ছিন্নমূল শিশুদের শিক্ষা, হতদরিদ্রদের বিভিন্ন ধরনের হাতে-কলমে প্রশিক্ষণ দিচ্ছি।’ এর মহাসচিব সুকান্ত কাশারী সুমন বলেন, ‘আমাদের সংগঠন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ^ গড়ার প্রত্যয়ে কাজ করছে। সকলের সহযোগিতায় আমরা আরও এগিয়ে যেতে চাই।’