ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য সাইবার সিকিউরিটি জোরদারের আহ্বান

ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য সর্বোচ্চ সাইবার সিকিউরিটি পলিসি নিশ্চিত করার দাবি জানিয়েছেন দেশি-বিদেশি আইটি বিশেষজ্ঞ ও স্থানীয় ব্যবসায়ীরা।

রাজধানীর গুলশান ক্লাবে গতকাল যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ওয়ান ওয়ার্ল্ড ইনফোটেক আয়োজিত ‘ওয়ান ওয়ার্ল্ড টেক সামিট ২০১৯’ অনুষ্ঠিত হয়। সামিটে তারা এ আহ্বান জানান।

এতে স্বাগত বক্তব্য রাখেন ওয়ান ওয়ার্ল্ড ইনফোটেকেন গ্লোবাল ডিরেক্টর মারুফ আহমেদ। সামিটে ওরাকলের সিনিয়র কান্ট্রি ডিরেক্টর এলান সঙ্গ জানান, প্রতিযোগিতামূলক এ বিশে^ ডিজিটাল ট্রান্সফরমেশনের বিকল্প নেই। আর এর সুফল ভোগ করতে প্রয়োজন যথাযথ সাইবার নিরাপত্তা। সামিটে বক্তারা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সর্বোচ্চ সাইবার সিকিউরিটি পলিসি নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেন। বিজ্ঞপ্তি