আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও বাংলাদেশ বেতারে এ ভাষণ একযোগে প্রচার করা হবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
একাদশ সংসদের নিরঙ্কুশ জয়ের পর গত ৭ জানুয়ারি টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা।
১৯৯৬ সালে নির্বাচনে জিতে প্রথম প্রধানমন্ত্রী হন তিনি। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে জিতে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করেছেন বঙ্গবন্ধুকন্যা।