মেষ : ঋণ পাওয়া সহজ হবে। কর্মক্ষেত্রে, বিশেষ করে চাকরিক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। মন অস্থির থাকবে।
বৃষ : দীর্ঘ ভ্রমণ ও উচ্চশিক্ষার যোগ আছে। প্রেম-রোমান্স শুভ। সন্তানের রোগ হতে পারে।
মিথুন : বাসায় অশান্তি বাড়বে। জীবনসঙ্গীর আয় বৃদ্ধি পাবে। মায়ের রোগ বৃদ্ধি হতে পারে।
কর্কট : আত্মীয়দের সঙ্গে বিবাদ বাড়তে পারে। প্রতিবেশীরা ক্ষতি করার চেষ্টা করবে। অন্যদের সাহায্য পাবেন।
সিংহ : আয় বৃদ্ধি পাবে। পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে।
কন্যা : আয় বৃদ্ধিতে মনে শান্তি আসবে। প্রেমে বাধা আসবে। ভ্রমণ যোগ আছে।
তুলা : কাজের জন্য অর্থ খরচ হবে। বন্ধুদের সাহায্যে কর্মক্ষেত্রের অনেক বিপদ দূর হবে।
বৃশ্চিক : আত্মীয়দের সঙ্গে সম্পত্তির বিরোধ দূর হবে। উপার্জন বাড়বে। যৌনরোগের ভয় আছে।
ধনু : কর্ম ও আয় বাড়বে। দ্বন্দ্বে জড়ানো ঠিক হবে না। চাকর বা কর্মচারী নিয়ে দুশ্চিন্তা বাড়বে।
মকর : অসুস্থতা বাড়তে পারে। দীর্ঘ ভ্রমণ যোগ আছে। কর্মচারী-চাকরদের জন্য নিজের ক্ষতি হবে।
কুম্ভ : গবেষকদের কর্মের সুযোগ আসবে। বাড়িতে আনন্দ যোগ আছে। আয়ের চেয়ে ব্যয় বাড়বে।
মীন : যৌথ ব্যবসায়ে উন্নতি লাভের সম্ভাবনা। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। ব্যাংকে টাকা জমানোর সুযোগ আসবে।