কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হাবিবুর রহমান হুব্বা (৪৫) নামে একজন নিহত হয়েছেন। পুলিশ বলছে, কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার সিরাজ মালিথার ছেলে হুব্বা চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন। ঘটনাস্থল থেকে ৮০০ ইয়াবা বড়ি, একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুটি গুলি
উদ্ধার করা হয়েছে। কুষ্টিয়া মডেল থানার এসআই মনির হোসেন জানান, গোপন সংবাদে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাদের একটি দল ক্যানেলপাড়া আমবাগানে যায় মাদক ব্যবসায়ীদের ধরতে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুপাশ থেকে মাদক ব্যবসায়ীরা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে তারা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুরুতর আহত একজনকে উদ্ধার করা হয়। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়দের কাছে খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে, নিহত ব্যক্তি শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী হুব্বা। তার বিরুদ্ধে মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান এসআই মনির।