আয় বাড়বে তুলার, সংসারে অশান্তি দেখা দেবে মিথুনের

মেষ : ব্যয় বাড়বে। ভ্রমণে দুর্ঘটনার আশঙ্কা আছে। দাম্পত্য কলহের যোগ আছে।

বৃষ : নিজ পরিকল্পনায় কাজ উদ্ধার হবে। শত্রুরা দমন থাকবে। চিকিৎসায় অর্থ ব্যয় হবে।

মিথুন : স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির জন্য অশান্তি দেখা দেবে। বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা হবে।

কর্কট : বন্ধু ও সাথীদের জন্য অতৃপ্তি বাড়বে। প্রেম-রোমান্স অনুকূল হবে। শত্রুদের বিষয়ে সচেতন থাকুন।

সিংহ : আত্মীয়দের জন্য ব্যয় বাড়বে। স্বল্প ভ্রমণের যোগ আছে। প্রতিবেশী গোপনে ক্ষতির চেষ্টা করবে।

কন্যা : রাখি মালের ব্যবসায় লাভ হবে। খাদ্যজাত দ্রব্যে আয় বাড়বে। মনে শান্তি আসবে।

তুলা : প্রতিপক্ষ ক্ষতি করতে চেষ্টা করবে। আয় বাড়বে। ভ্রমণে দুর্ঘটনার যোগ আছে।

বৃশ্চিক : ব্যবসায়ে বিনিয়োগ ও খরচ বাড়বে। সন্তানের দুর্ঘটনার যোগ আছে। রোমান্স শুভ।

ধনু : অর্থভাগ্য শুভ। অন্যকে সাহায্য করতে গিয়ে নিজের ক্ষতি হতে পারে। নতুন বন্ধুলাভ।

মকর : কর্ম উপলক্ষে বিদেশ ভ্রমণ হবে। প্রতিবেশী অথবা আত্মীয়দের সঙ্গে দ্বন্দ্ব দেখা দেবে।

কুম্ভ : আয় বাড়বে। দূরের যাত্রা শুভ। সংসারে অঘটন ঘটতে পারে।

মীন : শরীরে অস্ত্রোপচার হতে পারে অথবা ভ্রমণে দুর্ঘটনা ঘটতে পারে।