নারায়ণগঞ্জে বাক্প্রতিবন্ধী নারীকে ধর্ষণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাক্প্রতিবন্ধী নারীকে (৪০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসী পিটুনি দিয়ে ধর্ষককে পুলিশে সোপর্দ করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক হাফিজুর রহমান জানান, জালকুড়ি পূর্বপাড়া এলাকার বাক্প্রতিবন্ধী নারীকে একই এলাকার হৃদয় (২২) নামে এক যুবক ধর্ষণ করে। স্থানীয় লোকজন টের পেয়ে ওই পরিত্যক্ত বাড়ির কাছে গেলে হৃদয় দৌড়ে পালিয়ে যায়। বিকেলে প্রতিবন্ধী নারীর ভাই স্থানীয়দের সহায়তায় জালকুড়ির মাদবর বাজার এলাকা থেকে আটক করে অভিযুক্ত হৃদয়কে।

এ সময় উত্তেজিত জনতা হৃদয়কে পিটুনি দেয়।

রোববার সকালে ধর্ষিতার ভাই বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।