চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ১২৬০ কোটি টাকা বিনিয়োগ করবে বিএসএম গ্রুপের প্রতিষ্ঠান মডার্ন সিনিটেক্স লিমিটেড। প্রতিষ্ঠানটি দৈনিক ৫০০ টন পলিয়েস্টার ফিলামেন্ট ইয়ার্ন, স্ট্যাপল ফাইবার ও পিইটি চিপস উৎপাদন করবে। এতে এক হাজারেরও বেশি লোকের কর্মসংস্থান হবে। শিল্পনগরে এ প্রতিষ্ঠান গড়ে তুলতে গতকাল সম্প্রতি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্র্তৃপক্ষের (বেজা) সঙ্গে চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, এ শিল্প স্থাপনে বেজা মডার্ন সিনিটেক্সকে ২০ একর জমি দেবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, নির্বাহী সদস্য মো. আইয়ুব, বিএসএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু সুফিয়ান উপস্থিত ছিলেন।