বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে সাত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গতকাল সোমবার রাজধানীর মধ্য বাড্ডা, উত্তর বাড্ডা, নর্দা বাজার ও বারিধারা এলাকায় বিএসটিআইর সার্ভিল্যান্স টিমের মাধ্যমে ‘ওজন ও পরিমাপ মানদ- আইন-২০১৮’ লঙ্ঘন করায় মামলা দায়ের করা হয়। অভিযুক্ত সাত প্রতিষ্ঠান হচ্ছেÑ মধ্যবাড্ডা এলাকার বেপারী টাওয়ারে অবস্থিত ঢাকা জুয়েলার্স ও নিউ সিঙ্গাপুর জুয়েলার্স,র্ ফিউচার ট্রেডার্স অ্যান্ড ফেব্রিকস, উত্তর বাড্ডার জননী ট্রেডার্স ও এইচ কে ট্রেডিং কপোরেশন ও মধুবন সুইটস, বারিধারার নর্দা বাজারের বিক্রমপুর মিষ্টিমুখ। বিএসটিআইর এ অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক মো. রেজাউল করিমের নেতৃত্বে সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার, পরিদর্শক মো. রাকিবুল আলম ও মো. বিল্লাল হোসেন অংশ নেন।