বিডা চেয়ারম্যানের সঙ্গে দ. কোরিয়ার প্রতিনিধিদল

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলামের সঙ্গে দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধিদল বিডা কার্যালয়ে সাক্ষাৎ করেন। কাজী আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় উৎপাদন খরচ কম। ফলে বিশ্ববাজারের সঙ্গে যেমন চীন, ভারত উৎপাদনের ক্ষেত্রে প্রতিযোগিতা সহজ। যেসব পণ্য আমদানি করা হয় তা দেশে উৎপাদনের জোর দিয়েছে বর্তমান সরকার । এক্ষেত্রে যেকোনো ধরনের সহযোগিতা দিতে বিডা প্রস্তুত। বিজ্ঞপ্তি।