কর্কটের প্রেমে বাধা আসবে, আয় বাড়বে বৃশ্চিকের

মেষ : অন্যকে উপকার করতে যেয়ে নিজের ক্ষতি ডেকে আনবেন। শরীর ও মন দুটোই দুর্বল। দুর্ঘটনা এড়িয়ে চলুন।

বৃষ : বৈবাহিক কাজে অগ্রগতি হবে। শত্রুকে দমন করা সহজ হবে। আয় ভালো নয়।

মিথুন : যৌনরোগ, বিশেষ করে ডায়াবেটিস বৃদ্ধি পেতে পারে। স্ত্রীর ঠা-াজনিত রোগে ভয় দেখা দেবে এবং তার ভ্রমণ যোগ আছে।

কর্কট : প্রেমের ক্ষেত্রে বাধা, তবে অল্পদিনের জন্য। চর্মরোগ দেখা দিতে পারে। পেটের রোগ আগের মতোই থাকবে।

সিংহ : নতুন বন্ধুদের কাজে লাগান। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। সন্তানের ব্যয় বাড়বে।

কন্যা : আত্মীদের সঙ্গে দ্বন্দ্ব কমে যাবে। তবে তাদের শত্রুতা থেকেই যাবে। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা দূর হবে।

তুলা : কর্মচারীদের সহযোগিতায় ব্যবসা ও আয় ভালো যাবে। বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে। বন্ধুদের সহযোগিতা বাড়বে।

বৃশ্চিক : আয় বাড়বে। ভ্রমণ যোগ আছে। সন্তানের দুর্ঘটনা ঘটতে পারে। সতর্ক হোন।

ধনু : ব্যবসায়ে পুঁজি লগ্নি হবে। কাজে দেরি হলেও সফল হবে। চাকর-কর্মচারীদের জন্য দুশ্চিন্তা বাড়বে।

মকর : আয় বাড়লেও তা খরচ হয়ে যাবে। গোপন শত্রুরা তৎপর আছে। ব্লাডপ্রেসার দ্রুত হ্রাস-বৃদ্ধি পেতে পারে।

কুম্ভ : কর্ম বাড়বে। কর্মচারীদের পদোন্নতি হতে পারে। ব্যয় বৃদ্ধি পেতে পারে।

মীন : মাংসপেশির রোগ বৃদ্ধির জন্য বিদেশে যাওয়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে নতুন কর্মচারী নিয়োগের সম্ভাবনা আছে।