ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৮

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ২ মাদক ব্যবসায়ীসহ ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, ঝিনাইদহে মাদক, সন্ত্রাস ও নাশকতাবিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে শুক্রবার রাতে অভিযান চালিয়ে সদর থেকে ১ মাদক ব্যবসায়ীসহ ১৭ জন, শৈলকুপা থেকে ৭ জন, হরিণাকুণ্ডু থেকে ৬ জন, কালীগঞ্জ ও কোটচাঁদপুর থেকে ১ মাদক ব্যবসায়ীসহ ১১ জন ও মহেশপুরে থেকে গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদকদ্রব্য।