যাদের জন্মতারিখ জানা আছে, শুধু তারাই রাশিফল জানতে পারবে এবং যাদের জন্মতারিখ জানা নেই, তাদের রাশি ও ফল কিছুই বলা সম্ভব নয়। তাদের জন্য অন্য পদ্ধতি, বিশেষ করে হোরারি/কৃষ্ণমূর্তি পদ্ধতিতে ভাগ্যফল বলা যায়। এখানে ইংরেজি তারিখ অনুসারে (পাশ্চাত্য মতে) রাশিফল লিখেছেন সংখ্যাতত্ত্ববিদ হস্তরেখাবিদ ও গ্রন্থপ্রণেতা আ. জা. মো. সা. জাফরী জ্যোতিষী (কে.পি)।
মেষ: ব্যবসায়ে বিভিন্ন বাধা আসবে। তবে চাকরির ক্ষেত্রে শুভযোগ। জাতিকাদের জন্য অলঙ্কার প্রাপ্তিযোগ আছে।
বৃষ: উপার্জনের পথ পাওয়া যাবে। সৌভাগ্য বৃদ্ধি পাবে। অংশীদারের বিবাহযোগ আছে।
মিথুন: কর্মস্থলে আর্থিক উন্নতি হবে। দাম্পত্য কলহ মিটে যাবে। শত্রু দমন করা সহজ হবে।
কর্কট: যৌনব্যাধি দেখা দিতে পারে। ঠান্ডা লাগার প্রবণতা বাড়বে। টাকা প্রাপ্তিতে দেরি হতে পারে।
সিংহ: কর্মফল শুভ হবে। শিক্ষার্থীদের জন্য পরীক্ষার ফল শুভ হবে। প্রেম-রোমাঞ্চ শুভ।
কন্যা: কর্মে স্থিতি আসবে। ভালো বন্ধু পাওয়া যাবে। রাজনীতিবিদদের কর্মব্যস্ততা বাড়বে।
তুলা: চাকরি বদলের সম্ভাবনা আছে। আত্মীয়দের সাহায্যে আয়ের বিশেষ সুযোগ আসতে পারে। স্বল্প ভ্রমণ শুভ হবে।
বৃশ্চিক: আয় উপার্জন বৃদ্ধি পাবে। বিবাহ যোগ আছে। পারিবারিক অশান্তি দূর হবে।
ধনু: চর্ম ও যৌন রোগ থেকে সাবধান থাকুন। মনে ফুর্তি বাড়বে। ব্যয় বাড়বে।
মকর: কর্মের জন্য বিদেশ ভ্রমণ হতে পারে। সরকারি কাজ ও দলিলপত্রে স্বাক্ষর থেকে সতর্ক থাকুন। শত্রুরা দমন থাকবে।
কুম্ভ: সম্পত্তি ক্রয়-বিক্রয়ে লাভ হবে। সচেতনতাসহ কাজ করলে সব বাধা দূর হবে। কল্পনা সংযত করুন।
মীন: শিল্প-সাহিত্যে সম্মান বাড়বে। রাজনৈতিক কাজে ব্যস্ততা বাড়তে পারে। মানসিক চাপ বাড়তে পারে।