যাদের জন্মতারিখ জানা আছে, শুধু তারাই রাশিফল জানতে পারবে এবং যাদের জন্মতারিখ জানা নেই, তাদের রাশি ও ফল কিছুই বলা সম্ভব নয়। তাদের জন্য অন্য পদ্ধতি, বিশেষ করে হোরারি/কৃষ্ণমূর্তি পদ্ধতিতে ভাগ্যফল বলা যায়। এখানে ইংরেজি তারিখ অনুসারে (পাশ্চাত্য মতে) রাশিফল লিখেছেন সংখ্যাতত্ত্ববিদ হস্তরেখাবিদ ও গ্রন্থপ্রণেতা আ. জা. মো. সা. জাফরী জ্যোতিষী (কে.পি)।
মেষ: বাড়িতে কাজের চাপ বাড়বে। বন্ধুদের জন্য অতৃপ্তি বাড়তে পারে। জমানো অর্থ খরচ হবে।
বৃষ: আত্মীয়স্বজনদের নিয়ে আনন্দ উপভোগ করবেন। খাদ্যদ্রব্যের ব্যবসায়ে আয় বাড়বে। কাজের জন্য ভ্রমণ হতে পারে।
মিথুন: হঠাৎ আয় বৃদ্ধি পাবে। আত্মীয়ের বাড়িতে ভ্রমণের সম্ভাবনা। রোমান্সের জন্য ব্যয় বাড়বে।
কর্কট: পেটের পীড়া বৃদ্ধি পেতে পারে। শত্রুরা মেরে ফেলার পরিকল্পনা করবে। মানসিক চাপ বাড়বে।
সিংহ: খাদ্যদ্রব্যে খরচ বাড়বে। প্রতিপক্ষ দমন থাকবে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে।
কন্যা: হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আছে। আত্মীয়রা দুশ্চিন্তার কারণ হবে। কাজে তৃপ্তি বাড়বে।
তুলা: কর্মে উন্নতির যোগ আছে। আইনি কাজে অগ্রগতি হবে। নগদ অর্থ বৃদ্ধি পাবে।
বৃশ্চিক: বন্ধুদের জন্য অতৃপ্তি বাড়বে। দূরের যাত্রা শুভ। অলসতার যোগ আছে।
ধনু: যৌনব্যাধি বাড়তে পারে। আত্মীয়দের জন্য কাজে উৎসাহ হারাবেন। আয় বৃদ্ধির যোগ আছে।
মকর: আয় বাড়বে। গোপন শত্রুরা তৎপর হবে। স্বাস্থ্যের যত্ন নিতে হবে।
কুম্ভ: ভ্রমণ যোগ আছে। স্বাস্থ্যের জন্য হাসপাতালে যাওয়া হতে পারে। ব্যয় বাড়বে।
মীন: মাংসপেশি ও বাতের ব্যথা বাড়তে পারে। সন্তানের অসুখ হতে পারে। দূরের যাত্রা এড়িয়ে চলুন।