এক্সিম ব্যাংকের নতুন এএমডি ফিরোজ হোসেন

এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে সম্প্রতি পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ ফিরোজ হোসেন। এর আগে তিনি ওই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন।

মোহাম্মদ ফিরোজ হোসেন প্রবেশনারি অফিসার হিসেবে ন্যাশনাল ব্যাংকে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে ১৯৯৯ সালে এক্সিম ব্যাংকের প্রতিষ্ঠালগ্নে তিনি অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন। এক্সিম ব্যাংকে ১৯ বছরের কর্মজীবনে তিনি বিভিন্ন বিভাগের প্রধান ও শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক হিসেবে একাধিকবার চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড ও স্বর্ণপদক লাভ করেন। বিজ্ঞপ্তি