সংসদীয় কমিটিতে সরকারের সাবেক আট মন্ত্রীকে সভাপতি করা হলো। গতকাল বুধবার আমির হোসেন আমুকে শিল্প মন্ত্রণালয়, তোফায়েল আহমেদকে বাণিজ্য মন্ত্রণালয়, বেগম মতিয়া চৌধুরীকে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে। তোফায়েল আহমেদ ও আমির হোসেন আমু আগেও সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীকে করা হয়েছে অর্থ মন্ত্রণালয়, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে খাদ্য মন্ত্রণালয়, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খানকে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে।