যাদের জন্মতারিখ জানা আছে, শুধু তারাই রাশিফল জানতে পারবে এবং যাদের জন্মতারিখ জানা নেই, তাদের রাশি ও ফল কিছুই বলা সম্ভব নয়। তাদের জন্য অন্য পদ্ধতি, বিশেষ করে হোরারি/কৃষ্ণমূর্তি পদ্ধতিতে ভাগ্যফল বলা যায়। এখানে ইংরেজি তারিখ অনুসারে (পাশ্চাত্য মতে) রাশিফল লিখেছেন সংখ্যাতত্ত্ববিদ হস্তরেখাবিদ ও গ্রন্থপ্রণেতা আ. জা. মো. সা. জাফরী জ্যোতিষী (কে.পি)।
মেষ: লৌহজাত দ্রব্যে অর্থ বিনিয়োগ হবে। তরল বা পেট্রলজাতীয় দ্রব্যে আয় বৃদ্ধি পাবে। নিজ পরিকল্পনায় অটল থাকুন।
বৃষ: আইনি ব্যবসায় উন্নতি আছে। সংসারে স্ত্রীর প্রাধান্য বাড়বে। অর্থ জমতে দেরি হবে।
মিথুন: কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। প্রকাশনার কাজে বাধা আসবে। নিজস্ব কর্মচারীদের সঙ্গে মনোমালিন্য দেখা দিতে পারে।
কর্কট: কাজে অগ্রগতি হলেও মনে অশান্তি বিরাজ করবে। শত্রুরা কিছুটা হতাশায় ভুগবে। দূরের যাত্রা শুভ।
সিংহ: কর্মফল দেরিতে পাওয়া যাবে। পারিবারিক সমস্যার সমাধান হবে। আয়ু বাড়বে।
কন্যা: বন্ধুরা শত্রুতা করবে। জমা টাকা সংসারে ব্যয় হবে। নিজ বুদ্ধিতে সব সমস্যার সমাধান হবে।
তুলা: কর্মক্ষেত্রে কিছুটা অতৃপ্তি থাকবে। আত্মীয়র সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। চর্মরোগ দেখা দিতে পারে।
বৃশ্চিক: আয় বৃদ্ধি পাবে। কোনো আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। রোমান্স শুভ।
ধনু: মনে প্রেমের আশা জাগলেও বাস্তবে দ্বন্দ্ব দেখা দিতে পারে। আয় মোটামুটি ভালো থাকবে। বন্ধুরা সুযোগ নিতে চাইবে।
মকর: বিদেশ ভ্রমণের যোগ আছে। আত্মীয়দের জন্য খরচ বাড়বে। বন্ধুদের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে।
কুম্ভ: বাধা থাকলেও আয় বাড়বে। প্রতিবেশী ও আত্মীয়দের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। আইন নিজের পক্ষে থাকবে।
মীন: আয় বাড়বে তবে সংসারে চাকর-চাপরাশীদের জন্য মনে কিছুটা অতৃপ্তি অনুভব করবেন। দাম্পত্য জীবনে সুখ আসবে। ব্যয় কমবে।