যাদের জন্মতারিখ জানা আছে, শুধু তারাই রাশিফল জানতে পারবে এবং যাদের জন্মতারিখ জানা নেই, তাদের রাশি ও ফল কিছুই বলা সম্ভব নয়। তাদের জন্য অন্য পদ্ধতি, বিশেষ করে হোরারি/কৃষ্ণমূর্তি পদ্ধতিতে ভাগ্যফল বলা যায়। এখানে ইংরেজি তারিখ অনুসারে (পাশ্চাত্য মতে) রাশিফল লিখেছেন সংখ্যাতত্ত্ববিদ হস্তরেখাবিদ ও গ্রন্থপ্রণেতা আ. জা. মো. সা. জাফরী জ্যোতিষী (কে.পি)।
মেষ: বস্ত্র ব্যবসায়ীদের জন্য দিন খুবই শুভ। চোখের জন্য ওষুধ কেনার প্রয়োজন হবে। বিদেশ ভ্রমণের জন্য কাগজপত্র সংগ্রহে অর্থ ব্যয় হবে।
বৃষ: প্রেমঘটিত বিয়ের যোগ আছে। ব্যাংকে হিসাব খোলার পরিবেশ আসবে। ভ্রমণে আয় বাড়বে।
মিথুন: পুস্তক ব্যবসায়ীদের কর্মব্যস্ততা বাড়বে। তৃপ্তিদায়ক আয় হবে না। অলসতা দেখা দিতে পারে।
কর্কট: মনে অশান্তি দেখা দেবে। দাম্পত্য কলহে স্বামী-স্ত্রীর বিচ্ছেদ ঘটতে পারে। অবৈধ প্রেম থেকে দূরে থাকুন।
সিংহ: স্নায়ু ও রক্তের চাপজনিত রোগ বাড়তে পারে। হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা আছে। পোশাকের জন্য ব্যয় বাড়বে।
কন্যা: বিয়ের জন্য কাবিন লেখা হতে পারে। শত্রু দমন থাকবে। অর্থ সঞ্চয় হবে।
তুলা: বন্ধু ও মায়ের জন্য ব্যয় বাড়বে। স্নায়ু ও চোখের রোগ বাড়তে পারে। কর্মক্ষেত্রে বন্ধুর সাহায্য পাওয়া যাবে।
বৃশ্চিক: স্বল্প ভ্রমণ শুভ। আত্মীয়দের জন্য নিজের স্বার্থ ক্ষুণ্ন হবে। প্রেমে বিচ্ছেদ ঘটবে।
ধনু: আয় বাড়বে। নতুন বন্ধুত্বের যোগ আছে। প্রেমে দ্বন্দ্ব দেখা দেবে।
মকর: দেহে নানা রোগের উৎপাত বাড়বে। ভ্রমণ শুভ নয়। আয় থেকে ব্যয় বেশি।
কুম্ভ: আয় বৃদ্ধি হবে। ব্যবসায়ে পুঁজি বিনিয়োগ হবে। আত্মীয়-প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্ব লাগতে পারে।
মীন: শত্রুর তৎপরতা বেড়ে যাবে। ব্যাংকে টাকা সঞ্চয় হবে। পরিবারে দ্বন্দ্ব দেখা দিতে পারে।