মই বানিয়ে দেয়াল টপকে চিড়িয়াখানা থেকে পালালো শিম্পাঞ্জী

দর্শনার্থীদের চোখের সামনেই চিড়িয়াখানা থেকে পালালো এক শিম্পাঞ্জী, এমন একটি ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। সম্প্রতি আয়ারল্যান্ডে বেলফাস্ট চিড়িয়াখানায় এ ঘটনা ঘটে।

গার্ডিয়ান জানায়,  ঝড়ে একটি গাছের ডাল শিম্পাঞ্জীদের খাঁচার ভেতরে পড়ে যায়। যার একদিকে ছিল দেয়াল ঘেরা। গাছের শুকনো ডালটিকেই মই বানিয়ে উঁচু দেয়ালের অর্ধেকটাই সহজেই পার হয়ে শিম্পাঞ্জীটি পালিয়ে যায়।

মজার কথা হলো, দর্শনার্থীদের চোখের সামনেই এ ঘটনা ঘটে। এক দর্শনার্থীর ভিডিও থেকে পুরা ঘটনাটি বেরিয়ে আসে। এতে দেখা যায়, খাঁচার একাধিক শিম্পাঞ্জীকে দেয়াল টপকে পালানোর জন্য চেষ্টা করতে দেখা যায়।

তবে বেলফাস্ট সিটি কাউন্সিলের এক মুখপাত্র জানান, চিড়িয়াখানা কর্তৃপক্ষ অল্প সময়ের মধ্যেই শিম্পাঞ্জীগুলোকে ফেরত আনতে সক্ষম হয়।