যাদের জন্মতারিখ জানা আছে, শুধু তারাই রাশিফল জানতে পারবে এবং যাদের জন্মতারিখ জানা নেই, তাদের রাশি ও ফল কিছুই বলা সম্ভব নয়। তাদের জন্য অন্য পদ্ধতি, বিশেষ করে হোরারি/কৃষ্ণমূর্তি পদ্ধতিতে ভাগ্যফল বলা যায়। এখানে ইংরেজি তারিখ অনুসারে (পাশ্চাত্য মতে) রাশিফল লিখেছেন সংখ্যাতত্ত্ববিদ হস্তরেখাবিদ ও গ্রন্থপ্রণেতা আ. জা. মো. সা. জাফরী জ্যোতিষী (কে.পি)।
মেষ: গায়ে আঘাতজনিত ব্যথা হতে পারে। সম্পদ বৃদ্ধি হবে। তীর্থস্থানে ভ্রমণের যোগ আছে।
বৃষ: ব্যবসায় ও জমি ক্রয়ে অর্থ ব্যয় হবে। আইন বিরুদ্ধে থাকলেও আত্মীয়দের সাহায্য পাওয়া যাবে।
মিথুন: আয় বাড়বে, ভূমি ক্রয় সহজ হবে। অধীনস্থ কর্মচারী ও চাকরদের দিকে নজর রাখুন।
কর্কট: শত্রুরা দমন থাকবে। নতুন কর্মপ্রাপ্তির যোগ আছে। জমি ও বাড়ি হবে।
সিংহ: তীর্থ ভ্রমণে ব্যয় বাড়বে। আয় বাড়বে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার দ্বার খুলে যাবে।
কন্যা: দুর্ঘটনার যোগ আছে। জমানো টাকা খরচ হবে। অস্ত্রোপচারে গায়ের ব্যথা বাড়বে।
তুলা: শত্রুরা সম্পত্তি দখলের চেষ্টা করবে। কর্মে অতৃপ্তি বাড়বে। আয় বাড়বে।
বৃশ্চিক: নগদ প্রাপ্তি ও ব্যাংকঋণের সুবিধা পাওয়া যাবে। দূরের যাত্রা শুভ নয়।
ধনু: রোগ বিশেষ করে যৌন তথা বহুমূত্র রোগ বৃদ্ধি পাবে। সন্তানের দুর্ঘটনার যোগ আছে। উপার্জন বাড়বে।
মকর: রক্তচাপ ও স্নায়ুরোগ বৃদ্ধি পাবে। মা ও বন্ধুদের সঙ্গে দ্বন্দ্ব দেখা দেবে। গোপন শত্রুরা তৎপর থাকবে।
কুম্ভ: আত্মীয়দের সঙ্গে জমি নিয়ে ঝগড়া-বিবাদ হতে পারে। ব্যয় বাড়বে। ভ্রমণ শুভ নয়।
মীন: পরিবারে দ্বন্দ্ব-বিবাদ শুরু হতে পারে। অর্থ সঞ্চয় বাড়বে। তবে কর্মফল খুব ভালো নয়।