প্রিমিয়ার ব্যাংকের নতুন ডিএমডি নাজিমউদ্দৌলা

দি প্রিমিয়ার ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং জনসম্পদ বিভাগের প্রধান হিসেবে সম্প্রতি নিয়োগ পেয়েছেন মো. নাজিমউদ্দৌলা।মো. নাজিমউদ্দৌলা দীর্ঘ ৩১ বছরের পেশাজীবনে বাংলাদেশের ব্যাংকিং খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি ১৯৮৭ সালে বাংলাদেশ শিল্প ব্যাংকে (বর্তমানে বিডিবিএল) প্রবেশনারি অফিসার হিসেবে তার পেশাজীবন শুরু করেন। পরবর্তী সময়ে সাউথইস্ট ব্যাংক, ইন্টারন্যাশনাল ফাইনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকে পেশাজীবন অতিবাহিত করেছেন। বিজ্ঞপ্তি