আর্টিজ্যান
আর্টিজ্যান আজিজ সুপার মার্কেটে এখন বড় পরিসরে। আর্টিজ্যানে রয়েছে শার্ট, পোলো টি-শার্ট, টি-শার্ট, প্যান্ট ও পাঞ্জাবি। খুচরার পাশাপাশি পাইকারি কেনা যাবে এসব পোশাক।
সাদাকালো
আব্দুল গাফ্ফার চৌধুরীর লেখা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ অমর গানকে উপজীব্য করে সাজানো হয়েছে এবারের সাদাকালোর একুশ আয়োজন। শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, শার্ট, টি-শার্ট, উত্তরীয়সহ থাকছে যুগল ও বাবা-ছেলে, মা-মেয়ের একই রকম একুশের বিশেষ পোশাক। গানের সঙ্গে বাংলার বর্ণমালাকে ব্যবহার করা হয়েছে ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট ও এমব্রয়ডারিতে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে সব শোরুমে চলছে সাদাকালোর একুশের পোশাক প্রদর্শনী।
বিশ্বরঙ-এর শাড়ি উৎসব
ইতিহাস, ঐতিহ্যকে সুরক্ষার তাগিদেই ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার উদ্যোগে, চট্টগ্রামের ‘কালার্স অব লাইফ’ এবং ‘ড্রিমার ওমেন্স’-এর আয়োজনে ‘বিশ্বরঙ’ শাড়ি উৎসবের আয়োজন করেছে। উৎসব অনুষ্ঠিত হবে ২৮ থেকে ৩০ মার্চ পর্যন্ত চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে। এ উপলক্ষে গত ৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মুসলিম কালেকশন
বসন্ত ও ভ্যালেন্টাইন দিবসে মুসলিম কালেকশনে যুক্ত হয়েছে ট্রেডিশনাল বা পাশ্চাত্য ঘরানার শার্ট ও পাঞ্জাবি। ছাড়াও মুসলিম কালেকশনে ক্রেতারা পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের হাফহাতা শার্ট, ফুলহাতা শার্ট, টি-শার্ট, পলোশার্ট, পাঞ্জাবি ও ছোটদের বয়েজ শার্ট।