পরিবারের সকলের জন্য রান্না করুন একটু ভিন্ন ধাঁচের খাবার। কী কী রাঁধতে পারেন রেসিপি দিলেন উম্মাহ মোস্তফা
ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন
উপকরণ
ধাপ: ১
সেদ্ধ ভাত ৩ কাপ, মিহি গাজর সেদ্ধ কুচি সিকি কাপ, হলুদ ক্যাপসিকাম কুচি সিকি কাপ, লাল ক্যাপসিকাম কুচি সিকি কাপ, ডার্ক সয়া সস ২ টেবিল চামচ, মাখন ২ টেবিল চামচ, ডিমের ঝুরা ১টা
রাইস তৈরি : মাখন গরম করে তাতে সবজি দিয়ে ভাজুন। এরপর এর মধ্যে সস দিয়ে দিন। সবজি থেকে পানি বের হলে আর সস শুকিয়ে গেলে ভাত দিয়ে দিন। আস্তে আস্তে নেড়ে সব মিশিয়ে দিন। এরপর ডিমের ঝুরা দিয়ে আবারও নেড়ে নামিয়ে নিন।
ধাপ : ২
চিকেন উইংস ৬ পিস, ডার্ক সয়া সস ২ টেবিল চামচ,
আদা রসুন বাটা আধা চা চামচ, গোল মরিচের গুঁড়া ১ চা চামচ,
কর্ন ফ্লাওয়ার আধা কাপ, চিলি সস আধা কাপ
যেভাবে তৈরি করবেন
তেল ও চিলি সস ছাড়া সব উপকরণ ভালো করে মাখিয়ে মেরিনেট করে ৩০ মিনিট রেখে দিন। ফ্রাইপ্যানে তেল গরম করে ডুবো তেলে ডিপ ফ্রাই করে নিন।
ওপরে চিলি সস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
রেড ভেলভেট কেক
উপকরণ
ডিম ৪টা, ময়দা ১ কাপ, বাটার মিল্ক ১ কাপ, ভিনেগার ১ টেবিল চামচ, বেকিং সোডা ১ চা চামচ, লবণ আধা চা চামচ, চিনি ১ কাপ, ভ্যানিলা এসেন্স ১ চা চামচ, খাবার লাল রং সিকি চা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. ডিমের সাদা অংশ ও কুসুম আলাদা করে নিন।
২. এবার ডিমের সাদা অংশ বিট করে ফোম বানান।
৩. এর মধ্যে কুসুম দিয়ে বিট করুন।
৪. আবার বাটার মিল্ক দিয়ে বিট করুন।
৫. মাখন দিয়ে বিট করে লাল রং দিয়ে দিন।
৬. বাকি সব গুঁড়া উপাদান দিয়ে দিন। শেষে ভিনেগার ও বেকিং সোডা দিয়ে, গ্রিস করা মোল্ডে কেকের মিশ্রণ ঢেলে দিন।
চুলার তাওয়াতে দমে ২০ মিনিট
রেখে নামিয়ে ঠান্ডা
করে পরিবেশন করুন।
নুডলস
উপকরণ
সেদ্ধ নুডলস ২ কাপ, চিলি সস আধা কাপ, মুরগির মাংসের মিহি কুচি ২ টেবিল চামচ, মাখন ২ চা চামচ, গোল মরিচের গুঁড়া ১ চা চামচ, সবুজ ক্যাপসিকাম কিউব সিকি কাপ, হলুদ ক্যাপসিকাম কিউব সিকি কাপ, লাল ক্যাপসিকাম কিউব সিকি কাপ, লবণ ১ চা চামচ
যেভাবে তৈরি করবেন
১. ফ্রাইপ্যানে মাখন গরম করে নিন।
২. এর মধ্যে মুরগির মাংসের মিহি কুচি দিয়ে ভাজুন।
৩. লালচে হয়ে গেলে চিলি সস, সবজি দিয়ে নেড়ে কিছুক্ষণ পর সেদ্ধ নুডলস দিয়ে একদম মাখা মাখা করে নামিয়ে পরিবেশন করুন।
ক্যাশ্যুনাট সালাদ
উপকরণ
ক্যাশ্যুনাট ভাজা আধা কাপ, গাজর কুচি আধা কাপ, টমেটো ২টা, টমেটো সস আধা কাপ, শসা ১টা, মুরগির মাংসের কুচি ১ কাপ, গোল মরিচ গুঁড়া আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, লবণ ১ চা চামচ, মাখন ১ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
১. মুরগির মাংস ছোট ছোট টুকরো করে ভাজুন।
২. এবার ভাজা মুরগির মাংসের মধ্যে গোল মরিচের গুঁড়া , আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে আরও একটু ভেজে নিন।
৩. এবার সব উপকরণ ভালো করে মাখিয়ে পরিবেশন করুন।
জিঞ্জার ভেজিটেবল চিকেন
উপকরণ
মুরগির বুকের মাংস আধা কাপ, গাজর আধা কাপ, টমেটো কুচি আধা কাপ, ফুলকপি আধা কাপ, ক্যাপসিকাম আধা কাপ, চিকেন স্টক ২ কাপ, গোল মরিচের গুঁড়া ১ চা চামচ, কঁাঁচা মরিচ ৩টা, লবণ ১ চা চামচ, কর্ন ফ্লাওয়ার ২ টেবিল চামচ, সয়াবিন তেল ২ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
১.সব সবজি ছোট ছোট কিউব করে কেটে রাখুন।
২.ফ্রাইপ্যানে তেল গরম করে তাতে মুরগির মাংস লালচে করে ভেজে নিন।
৩.মুরগির মাংসের রঙ বদলে গেলে তাতে বাকি সবজিগুলো দিয়ে একটু হালকা করে ভাজুন।
২ মিনিট ভাজার পরে এরমধ্যে চিকেন স্টক দিয়ে সেদ্ধ করুন।
৪.এর মধ্যে কালো গোল মরিচের গুঁড়া, কাঁচা মরিচ ও লবণ দিয়ে দিন।
৫.সব সেদ্ধ হলে ঠান্ডা পানিতে কর্ন ফ্লাওয়ার গুলিয়ে এর মধ্যে দিয়ে দিন।
সবজি ঘন হলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।