মেষের পরিবারে আনন্দ আসবে, দাম্পত্য কলহ বাড়তে পারে ধনুর

যাদের জন্মতারিখ জানা আছে, শুধু তারাই রাশিফল জানতে পারবে এবং যাদের জন্মতারিখ জানা নেই, তাদের রাশি ও ফল কিছুই বলা সম্ভব নয়। তাদের জন্য অন্য পদ্ধতি, বিশেষ করে হোরারি/কৃষ্ণমূর্তি পদ্ধতিতে ভাগ্যফল বলা যায়। এখানে ইংরেজি তারিখ অনুসারে (পাশ্চাত্য মতে) রাশিফল লিখেছেন সংখ্যাতত্ত্ববিদ হস্তরেখাবিদ ও গ্রন্থপ্রণেতা আ. জা. মো. সা. জাফরী জ্যোতিষী (কে.পি)।

মেষ: কাজে সফলতা পাওয়া যাবে। আয় বৃদ্ধি পাবে। পরিবারে আনন্দ আসবে।

বৃষ: বাড়ি বিক্রির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। সরকারি চাকরিজীবীদের বদলির ব্যাপারে সিদ্ধান্ত হবে। আইন-আদালতে সতর্ক হোন।

মিথুন: মেশিন বা যন্ত্রপাতিতে খরচ বাড়বে। প্রেম-রোমান্স শুভ নয়। বিদেশ ভ্রমণে সতর্ক থাকুন।

কর্কট: কর্মে ব্যস্ততা বাড়বে, মানসিক চাপের সম্মুখীন হবেন। সঞ্চয়ের সুযোগ পাবেন। স্বাস্থ্য ভালো যাবে না।

সিংহ: দাম্পত্য কলহে তালাকের সম্ভাবনা আছে। কর্মে অন্যের সহযোগিতা পাবেন। প্রতিপক্ষকে দমন করা সহজ হবে।

কন্যা: স্নায়ুর শিথিলতা ও রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। ব্যবসার বিষয়ে একাধিক পথে আয়ের চেষ্টা না করাই ভালো। দূরের যাত্রা শুভ নয়।

তুলা: শত্রুরা ক্ষতির চেষ্টা করবে। কর্মে গতি পাবে এবং আয় বাড়বে। ছেলেসন্তান লাভের সম্ভাবনা আছে।

বৃশ্চিক: যৌথ ব্যবসায় লাভ হবে। আইনি সহযোগিতা পাওয়া যাবে। স্বাস্থ্যের যত্ন নিন।

ধনু: আত্মীয়দের জন্য দাম্পত্য কলহ বাড়তে পারে। সন্তানের বেয়াদবিভাব বাড়তে পারে। শারীরিক পীড়ার যোগ আছে।

মকর: শরীরের ব্যথা বাড়তে পারে। বন্ধুদের সঙ্গে দ্বন্দ্ব এড়িয়ে চলুন। ব্যবসায়ে উন্নতির যোগ আছে।

কুম্ভ: সাহিত্যে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা আছে। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। ভ্রমণ থেকে বিরত থাকুন।

মীন: আয় বাড়লেও সংসারে দ্বন্দ্ব দেখা দিতে পারে। আত্মীয়রা পক্ষে থাকবে। খরচ বৃদ্ধির যোগ আছে।