বাণিজ্যিকভাবে পটুয়াখালীতে শুরু হচ্ছে আম চাষ

গত কয়েক বছর ধরে পটুয়াখালীতে কেউ শখের বসে, কেউ বা বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে আম চাষ করছেন। রাস্তার পাশে, বাড়ির আঙিনা, অফিস আদালতের খোলা জায়গায় চাষ করছে নাক ফজলি, সুরমা ফজলি, সুবর্ণ রেখা, ক্ষীরশাপাতি, আম্রপালি, গোপালভোগ, ল্যাংড়াসহ বিভিন্ন জাতের আম। এ বছর এরই মধ্যে এসব গাছে মুকুলে ভরে গেছে। মুকুলের এমন সৌন্দর্যই বলে দিচ্ছে মধু মাসের আগমনী বার্তা।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মুকুল আসার আগে বা পরে যে আবহাওয়ার প্রয়োজন, এ অঞ্চলে তা বিরাজমান। সাধারণত মাঘের মাঝামাঝি এ অঞ্চলের আমগাছে মুকুল আসে। ব্যতিক্রমও আছে। যেসব গাছে এরই মধ্যে মুকুল এসেছে বৈশাখের শুরুতেই তা পাকবে।কলাপাড়ার ধুলাসরের আমচাষি রশিদ মৃধা দেশ রূপান্তরকে জানান, এ বছর তার বাগানে বিভিন্ন প্রজাতির ২৭টি আমগাছে মুকুল ধরেছে। এখনো মুকুলে রোগবালাই আক্রমণ করেনি। এ বছরও আমের বাম্পার ফলন হবে বলেও জানান তিনি।