নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৯ জনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শনিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম তাদেরকে বিজয়ী ঘোষণা করেন। আজ রবিবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৪ মার্চ নারী আসনে ভোটের দিন নির্ধারিত থাকলেও ৪৯টিতেই একক প্রার্থী থাকায় তার প্রয়োজন হচ্ছে না। সংবিধান অনুযায়ী, জাতীয় নির্বাচনে পাওয়া আসনের আনুপাতিক হারে ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি চারটি, ওয়ার্কার্স পার্টি ও স্বতন্ত্র জোট

একটি করে আসন পেয়েছে। বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত আটজন শপথ না নেওয়ায় তাদের একটি আসনের তফসিল ঘোষণা করা হয়নি। আওয়ামী লীগের ৪৩ জন : ঢাকা থেকে সুবর্ণা মুস্তাফা, শিরীন আহমেদ, জিন্নাতুল বাকিয়া, শবনম জাহান শিলা, ও নাহিদ ইজহার খান, চট্টগ্রাম থেকে খাদিজাতুল আনোয়ার ও ওয়াসিকা আয়েশা খান, কক্সবাজার থেকে কানিজ ফাতেমা আহমেদ, খাগড়াছড়ি থেকে বাসন্তী চাকমা, কুমিল্লা থেকে অ্যারোমা দত্ত ও আঞ্জুম সুলতানা, ব্রাহ্মণবাড়িয়া থেকে উম্মে ফাতেমা নাজমা বেগম, গাজীপুর থেকে শামসুন্নাহার ভূঁইয়া ও রুমানা আলী, বরগুনা থেকে সুলতানা নাদিরা, জামালপুর থেকে হোসনে আরা, নেত্রকোনা থেকে হাবিবা রহমান খান শেফালী ও জাকিয়া পারভীন খানম, পিরোজপুর থেকে শেখ এ্যানী রহমান, টাঙ্গাইল থেকে অপরাজিতা হক ও খন্দকার মমতা হেনা লাভলী, সুনামগঞ্জ থেকে শামীমা আক্তার খানম, মুন্সীগঞ্জ থেকে ফজিলাতুন নেসা, নীলফামারী থেকে রাবেয়া আলীম, নরসিংদী থেকে তামান্না নুসরাত বুবলী, গোপালগঞ্জ থেকে নার্গিস রহমান, ময়মনসিংহ থেকে মনিরা সুলতানা, ঝিনাইদহ থেকে খালেদা খানম, বরিশাল থেকে সৈয়দা রুবিনা মিরা, পটুয়াখালী থেকে কাজী কানিজ সুলতানা, খুলনা থেকে অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার, দিনাজপুর থেকে জাকিয়া তাবাসসুম, নোয়াখালী থেকে ফরিদা খানম সাকী, ফরিদপুর থেকে রুশেমা বেগম, কুষ্টিয়া থেকে সৈয়দা রাশিদা বেগম, মৌলভীবাজার থেকে সৈয়দা জোহরা আলাউদ্দিন, রাজশাহী থেকে আদিবা আনজুম মিতা, চাঁপাইনবাবগঞ্জ থেকে ফেরদৌসী ইসলাম জেসী, শরীয়তপুর থেকে পারভীন হক শিকদার, রাজবাড়ী থেকে খোদেজা নাসরীন আক্তার হোসেন, মাদারীপুর থেকে তাহমিনা বেগম, পাবনা থেকে নাদিয়া ইয়াসমিন জলি ও নাটোর থেকে রত্না আহমেদ। জাতীয় পার্টির ৪ জন : সালমা ইসলাম, মাসুদা এম রশিদ চৌধুরী, নাজমা আকতার ও রওশন আরা মান্নান। এ ছাড়া ওয়ার্কার্স পার্টির লুৎফুন নেসা খান ও স্বতন্ত্র প্রার্থীদের জোটের সেলিনা ইসলাম।