কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্য আওয়ামী লীগের প্রার্থী সৈয়দা জাকিয়া নূর শপথ নিয়েছেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গতকাল শনিবার সংসদ ভবনে তার কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান।একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী সৈয়দ আশরাফুল ইসলাম শপথ নেওয়ার আগে গত ৩ জানুয়ারি মারা গেলে কিশোরগঞ্জ-১ আসনটি শূন্য হয়। জাকিয়া নূর মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি প্রয়াত সৈয়দ নজরুল ইসলামের মেয়ে এবং সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের