আজ ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘কারচুপি’ নিয়ে আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণশুনানি কীভাবে সফল করা যাবে সে বিষয়ে আলোচনার জন্য আজ রবিবার জরুরি বৈঠকে বসছে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি ও সমন্বয় কমিটি। গণফোরামের রাজধানীর আরামবাগ কার্যালয়ে বিকেল ৪টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু জানান, জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের সভাপতিত্বে গণফোরামের আরামবাগ অফিসে এ বৈঠকে স্টিয়ারিং কমিটির নেতা মোস্তফা মহসীন মন্টু, সুব্রত চৌধুরী, আবদুল মঈন খান, আ স ম অবদুর রব, বঙ্গবীর কাদের সিদ্দিকী, ডা. জাহেদ উর রহমানসহ অন্য নেতারা উপস্থিত থাকবেন।

ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির মুখপাত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না দেশের বাইরে থাকায় তাদের বৈঠকে থাকার সম্ভাবনা কম বলে এই নেতা জানান।