বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও মোল্লাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল আলম ছানার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অপপ্রচার চালানোর প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা সংসদ প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল রবিবার দুপুরে মোল্লাহাট উপজেলা পরিষদের সামনে তারা এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।সমাবেশে বক্তারা বলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও মোল্লাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল আলম ছানার বিরুদ্ধে সম্প্রতি নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ তুলে ধরে বেনামে দুর্নীতি দমন কমিশনে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে তার কোনোটাই সত্য না। যারা অভিযোগ তুলছেন তারা স্বাধীনতাবিরোধী চক্র।
মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি কালিপদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বিশ্বাস মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান রেজাউল কবির, হায়দার মোল্লা প্রমুখ।