মেষ : চাকরি বা কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাওয়া যাবে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিন। অর্থ সঞ্চয়ের ফল শুভ।
বৃষ : মায়ের ঠা-া-ব্যথার যোগ আছে। ভাগ্য উন্নয়নে বন্ধুদের সহযোগিতা পাওয়া যাবে। পারিবারিক সম্পদ ভাগ-বাটোয়ারা হতে পারে।
মিথুন : আয় সন্তোষজনক নয়। অস্থায়ী বাসস্থানে সমস্যা দেখা দিতে পারে। ভ্রমণে তৃপ্তি পাওয়া যাবে না।
কর্কট : জমিজমা ব্যবসা লাভজনক হবে। আয় বাড়বে। স্ত্রীর শারীরিক অবস্থা ভালো যাবে না।
সিংহ : গায়ের ব্যথা বাড়তে পারে। প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। প্রেম রোমাঞ্চ শুভ।
কন্যা : জমির জন্য ব্যয় বাড়বে। ঋণ পরিশোধের পরিবেশ পাওয়া যাবে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ নয়।
তুলা : বন্ধুরা কাজে সাহায্য করবে। শত্রুরা ক্ষতির ব্যবস্থা করেও লাভবান হবে না। জমির ঝামেলা মিটে যাবে।
বৃশ্চিক : শিক্ষাবিদ ও রাজনীতিবিদরা কর্মক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। আইনজীবীদের কর্ম বৃদ্ধি যোগ আছে। দুর্ঘটনার জন্য সতর্ক থাকুন।
ধনু : সংসারে শান্তি বিরাজ করবে, কিন্তু কর্মক্ষেত্রে কিছুটা অতৃপ্তি থাকবে। দূরের যাত্রা শুভ।
মকর : উপার্জন বাড়বে। রোগের সুচিকিৎসা না হলে পরিণামে কঠিন অবস্থার সম্মুখীন হবেন। বন্ধুদের সঙ্গে দ্বন্দ্ব এড়িয়ে চলুন।
কুম্ভ : ভূসম্পদ নিয়ে সমস্যা দেখা দিতে পারে। কৌশলে প্রতিপক্ষকে পরাজিত করা সম্ভব। ব্যয় বাড়বে।
মীন : পরিবারে সম্পদ নিয়ে ঝামেলা হতে পারে। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। কর্মে শুভ ফল লাভ হবে।