ঢাকা-আরিচা মহাসড়কে পোশাক শ্রমিকের মৃত্যু

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় একটি পোশাক কারখানার শ্রমিকের মৃত্যু হয়েছে। এরপর কিছুক্ষণ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখে। 

সাভার মডেল থানার ওসি এ এস এম শায়েদ বলেন, সড়ক দুর্ঘটনায় এক সহকর্মীর মৃত্যুর পর তারা রাত সাড়ে নয়টার দিকে এ মহাসড়ক অবরোধ করে রাখে। তবে পরে পরিস্থিতি শান্ত হয়। 

তিনি জানান, রাস্তা পার হওয়ার সময় ওই শ্রমিকের মৃত্যু হয়। তার নাম-ঠিকানা এখনো জানা যায়নি। তার লাশ উদ্ধার করে থানা নেয়া হয়েছে। 

এ ঘটনায় বাসচালক  ও বাসটিকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। 

মহাসড়কের উলাইল এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে।