নিপুণ
মাতৃভাষা দিবসে নিপুণ সাদা-কালো, লাল এবং অ্যাশ রং নিয়ে কাজ করেছে। পোশাকের অলংকরণের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়েছে অ্যাপলিক, হাতের কাজ, স্ক্রিন প্রিন্ট এবং ব্লক প্রিন্ট। মোটিফ হিসাবে ব্যবহৃত হয়েছে ক্যালিওগ্রাফি, ফ্লোরাল এবং জিওমেট্রিক প্রিন্ট। পোশাকের মধ্যে আছে শাড়ি, সালোয়ার কামিজ ও পাঞ্জাবি।
নিত্য উপহার
নিত্য উপহার সময়ের বহমান একুশের চেতনাকে উপস্থাপন করেছে পোশাকে। শিল্পী রোচিষ্ণু স্যানালের ডিজাইনে ‘বিবিধ রতন’ ও ‘স্বদেশি ভাষা’, শিল্পী মোস্তাফিজ কারিগরের ডিজাইনে ‘আরেক ফাল্গুন-২’ এবং নিত্য উপহার স্টুডিওর ডিজাইনে ‘স্মৃতির মিনার’। পাওয়া যাবে নিত্য উপহার-এর শোরুম।
রঙ বাংলাদেশ
ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ এবার ভাষার মাসে নতুন সংগ্রহ সাজিয়ে বর্ণমালাকে নকশার বিষয় করে আর এর সঙ্গে আছে মোদের গরব, মোদের আশা কবিতার থিম। বিশেষ রং হিসাবে সাদা আর কালো আমাদের ভাবনার জগৎকে অধিকার করে আছে। সেই সাদা আর কালোর সঙ্গে এ বছরের একুশে সংগ্রহে আরও যোগ করা হয়েছে লাল, অ্যাশ আর অফ হোয়াইট। ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, হ্যান্ডওয়ার্ক ও এমব্রয়ডারিতে করা হয়েছে জমিন অলংকরণ।
বাজ হান্ড্রেড ফুড ওয়ার্ল্ড
খাবারের পাশাপাশি চলবে লাইভ মিউজিক। আরও আছে সুইমিংপুল, বিলিয়ার্ড ও শিশুদের বিনোদন ব্যবস্থা। এক ছাদের নিচে এ সবই আছে বাজ হান্ড্রেড ফুড ওয়ার্ল্ড নামের
ফুডকোট। ১ ফেব্রুয়ারি যাত্রা করা নতুন এ ফুডকোট অবস্থান ঢাকার নতুন বাজারের সাঁতারকুলের ১০০ ফিট রোডের পাশে। প্রায় ৩০ হাজার স্কয়ার ফিট জায়গা নিয়ে গড়ে ওঠা এ ফুডকোটে আছে ২৭টি রেস্টুরেন্টে। এসব রেস্টুরেন্টে পাওয়া যাবে বাংলা, চাইনিজ, ইতালিয়ান, স্প্যানিশ, কন্টিনেন্টালসহ নানা দেশের বৈচিত্র্যময় স্বাদের খাবার। প্রতিটি রেস্টুরেন্টের নামও সুন্দর। এর মধ্যে কিছু চেইন রেস্টুরেন্টও আছে। যেমনÑআমার টং, সুগার ফ্রস্ট, ফুডবুক, দেশিহাট, জুস ওয়ার্ল্ড ইদ্যাদি। সপ্তাহের ৭ দিন সকাল ৯টা থেকে রাত ১০ পর্যন্ত খোলা থাকবে এ ফুডকোট।