ইউরোপা লিগের শেষ ষোলোয় তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে ইংলিশ ক্লাব চেলসি এবং আর্সেনাল। চেলসি লড়বে ডায়নামো কিয়েভের বিপক্ষে। আর্সেনাল খেলবে রেনের বিপক্ষে।
শুক্রবার নিয়নে টুর্নামেন্টের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়।
শেষ ষোলোর প্রথম লেগ অনুষ্ঠিত হবে ৭ মার্চ। প্রিমিয়ার লিগের উভয় দল নিজেদের মাঠে খেলতে নামবে। ফিরতি লেগ হবে ১৪ মার্চ।
ড্রতে যে যার প্রতিপক্ষ:
চেলসি বনাম ডায়নামো কিয়েভ
এইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট বনাম ইন্টার মিলান
ডায়নামো জাগরেব বনাম বেনফিকা
নাপোলি বনাম স্লাজবুর্গ
ভ্যালেন্সিয়া বনাম ক্রাস্নোদার
সেভিয়া বনাম স্লাভিয়া প্রাগ
আর্সেনাল বনাম রেনে
জেনিত বনাম ভিয়ারিয়াল