‘সামহোয়্যারইন ব্লগ’ বন্ধের নির্দেশনা নেই: বিটিআরসি

‘সামহোয়্যারইনব্লগ’ বন্ধের কোন নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছে বিটিআরসি। সাইটটি বন্ধ করা হয়েছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিটিআরসি কর্তৃপক্ষ এ কথা জানায়।

বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক জাকির হোসেন খান সাংবাদিকদের বলেন, সামহোয়্যারইন ব্লগ বন্ধ করার বিষয়ে আমরা কোনো নির্দেশনা দেইনি। এ ধরনের কোনো নির্দেশনা বিটিআরসি থেকে প্রেরণ করা হয়নি।”

গত সোমবার সন্ধ্যায় সামহোয়্যারইনব্লগে প্রকাশিত একটিতে বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্দেশে দেশে বেশকিছু অশ্লীল/অনৈতিক (পর্ন এবং জুয়া) সাইট বন্ধ করে দেওয়ার একটি তালিকা আইএসপিগুলোর কাছে পাঠানো হয়েছে।

সামাজিক সুস্থতায় নিরাপদ ইন্টানেট নিয়ে সরকারের উদ্যোগকে সাধুবাদ জানালেও সামহোয়্যারইনব্লগ বন্ধের ঘটনায় সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।