শিক্ষার্থী ধর্ষণের মামলায় শিক্ষক গ্রেপ্তার

বরগুনা সদর উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রীকে গাইড বই দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করার অভিযোগে দায়ের করা মামলার আসামি মাদ্রাসাশিক্ষক মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২টায় বরিশাল নগরের রূপাতলী এলাকায় র‌্যাব-৮ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‌্যাব কর্মকর্তা মেজর শেখ নাজমুল আরেফিন।
বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া এলাকার সাহেবের হাওলা রাফিজিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রীকে বাড়িতে ডেকে মাদ্রাসাশিক্ষক মো. সাইফুল ইসলাম ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। গত বুধবার গভীর রাতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব। সাইফুল বরগুনা সদর উপজেলার সাহেবের হাওলা গ্রামের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে মেজর শেখ নাজমুল আরেফিন জানান, অভিযুক্ত শিক্ষককে বরগুনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।