আল হাচি চিকেন রেসিপি

মুরগি দিয়ে বিভিন্ন ধরনের পদ রান্না করা যায়। ভিন্ন স্বাদের আল হাচি চিকেন রান্না করে দেখতে পারেন। বিভিন্ন মসলা দিয়ে মুরগির মাংস দিয়ে সহজেই কাশ্মীরি স্টাইলের এই পদ রান্না করা যায়। রইল রেসিপি।

উপকরণ: ১৫০ গ্রাম ভাজা মুরগি, ৭৫ গ্রাম সেদ্ধ লাউ, ১ কাপ পেঁয়াজ (ছোট আকারে), ১ চা চামচ রসুন কাটা, ৪-৫ পিস সবুজ এলাচি, ২-৩ পিস কালো এলাচি, ৩-৪টি দারুচিনির কাঠি, ১ চা চামচ হলুদ, ১ চা চামচ ঝাল মরিচ, ১ চা চামচ শুকনো আদা গুড়ো, ১ চা চামচ ধনেপাতা, লবণ পরিমাণ মতো, ৫০ মিলি তেল এবং ১ টেবিল চামচ ঘি।

রান্না প্রণালি:

১. সব উপকরণ প্রস্তুত রাখুন

২. একটি কড়াইয়ে তেল দিয়ে সব মসলা, পেঁয়াজ, রসুন এবং মাংস ঢেলে কষান।

৩. এবার সেদ্ধ করা লাউ ঢেলে দিয়ে একসঙ্গে মেশান। কিছুক্ষণ রান্না করুন।

৪. নামানোর আগে ঘি দিয়ে দিন। ওপরে ধনেপাতা কাট ছিটিয়ে দিয়ে পরিবেশন করুন।