পল্লী বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় কর্মচারীর মৃত্যু

শরীয়তপুরের ভেদরগ‌ঞ্জ উপ‌জেলায় বিদ্যুৎপৃ‌ষ্টে রেন্টু ঢালী (২৫) না‌মে পল্লী বিদ্যুতের এক কর্মচা‌রীর মৃত্যু হ‌য়ে‌ছে। সোমবার সন্ধ্যায় উপ‌জেলার ম‌হিষার ইউনিয়‌নের কা‌লি‌খোলা এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।‌

নিহত রেন্টু ঢালী যশোর জেলার কেশবপুর উপ‌জেলার পাজিয়া গ্রামের মৃত ফজলুল হক ঢালীর ছেলে।

রেন্টুর সহকর্মী তরিকুল ও এলাকাবাসী জানান, সোমবার সন্ধ্যায় কা‌লি‌খোলা এলাকায় বিদ্যুতের লাইন সঞ্চালন বন্ধ অবস্থায় রেন্টু পল্লী বিদ্যু‌তের খুঁটিতে কাজ কর‌ছি‌লেন। কাজ করা অবস্থায় হঠাৎ লাইনে বিদ্যুৎ চ‌লে আসে। লাইন চালু হলে রেন্টু শর্ট খেয়ে মা‌টি‌তে লু‌টি‌য়ে প‌ড়েন।

স্থানীয়রা উদ্ধার ক‌রে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চিকিৎসক তা‌কে মৃত ব‌লে ঘোষণা ক‌রেন। 

ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, রেন্টু‌র লাশ মঙ্গলবার সকা‌লে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের ম‌র্গে পাঠা‌নো হ‌য়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হ‌য়ে‌ছে।