কোচ বলেছিলেন বদলি হিসেবে মাঠে নামতে। কিন্তু কোচের আদেশ মানেননি চেলসি গোলরক্ষক কেপা আরিসাবালাগা। এমন বিদ্রোহী আচরণের শাস্তি পেলেন বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক। তাকে জরিমানা হিসেবে গুনতে হবে এক সপ্তাহের বেতন।
ঘটনাটি ঘটে গত রোববার লিগ কাপের ফাইনালে। ম্যাচটিতে টাইব্রেকারে ম্যানচেস্টার সিটির কাছে ৩-৪ গোলে হারে চেলসি। টাইব্রেক নিশ্চিত হওয়ার পর মূল গোলরক্ষক উইলি কাভাইয়ারোকে উঠিয়ে আরিসাবালাগা মাঠ নামানোর আদেশ দেন সাররি। কিন্তু কোচের নির্দেশ সরাসরি অমান্য করেন ২৪ বছর বয়সী এই গোলরক্ষক।
শাস্তি মেনে নিয়েছেন আরিসাবালাগা। সেই সঙ্গে চেলসি কোচ মাওরিসিও সাররির কাছে ক্ষমা চেয়েছেন স্প্যানিশ এই ফুটবলার।
“যদিও বিষয়টা ভুল বোঝাবুঝি ছিল। তারপরও আমি ওই সময়টাতে যে আচরণ করেছি তা বড় একটি ভুল। আমি আমার আচরণের জন্য ক্ষমা প্রার্থী।”
৬০ বছর বয়সী কোচ সাররি বলেন, “প্রতিক্রিয়া দেখানো যে মস্ত বড় ভুল কেপা সেটা বুঝতে পেরেছে। সে আমার কাছে, দল ও সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছে। অধ্যায়টি এখানেই শেষ।”