পরীক্ষায় উত্তর সরবরাহের অভিযোগে গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গত মঙ্গলবার অনুষ্ঠিত এসএসসির রসায়ন পরীক্ষার প্রশ্নের উত্তর মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষার্থীদের সরবরাহ করার অভিযোগে রায়হান কবির তারেক (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ পৌর শহরের হিরোক মোড় এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রায়হান কবির নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামের বাসিন্দা।গোবিন্দগঞ্জ থানার এসআই জিল্লুর রহমান জানান, পরীক্ষার দিন রায়হান কবির একটি পরীক্ষাকেন্দ্র থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে ফেইসবুক, ম্যাসেঞ্জার, হোয়াটস অ্যাপের মাধ্যমে পরীক্ষাকেন্দ্রে থাকা পরীক্ষার্থীদের উত্তর সরবরাহ করেছে।