বড় কোম্পানির মূল্যহ্রাসে সূচক কমেছে

ব্যক্তি বিনিয়োগকারী নির্ভর পুঁজিবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। একদিন সূচক বাড়লেও পরের দুদিন তা আবার কমে যাচ্ছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ কম থাকায় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন। বড় মূলধনি কোম্পানির শেয়ারে চাহিদা কমে আসায় গত ২৫ ফেব্রুয়ারির পরবর্তী দুদিন সূচকে নি¤œমুখী প্রবণতা দেখা গেছে। পর্যালোচনায় এমন তথ্য মিলেছে।

গতকালের লেনদেন বিশ্লেষণে দেখা যায়, সূচকে প্রভাব বিস্তারকারী টেলিযোগাযোগ, ব্যাংক ও জ¦ালানি খাতের অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। এতে সূচক ২৬ পয়েন্ট হারিয়েছে। শুধুমাত্র গ্রামীণফোনের শেয়ার দর কমায় ডিএসইর প্রধান মূল্যসূচক প্রায় ১৪ পয়েন্ট হারিয়েছে। এ ছাড়া বড় মূলধনি কোম্পানি ইউনাইটেড পাওয়ার অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, রেনাটা ফার্মাসিউটিকালস, রূপালী ব্যাংক ও তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানির দর হ্রাস সূচক পতনে অন্যতম ভূমিকা রেখেছে। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো সূচকের পতনরোধে ভূমিকা রাখার চেষ্টা করেছে।

গতকাল ডিএসইতে কেনাবেচা হওয়া অধিকাংশ শেয়ারের দর হ্রাসে ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৬ দশমিক ৮১ পয়েন্ট কমে ৫৭১১ পয়েন্টে নেমেছে। এদিকে সূচক কমলেও লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। আগের দিনের তুলনায় ডিএসইতে গতকাল লেনদেন ১০ কোটি টাকা বেড়ে ৬৮৯ কোটি টাকায় উন্নীত হয়েছে।

খাতওয়ারি পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জ¦ালানি খাতে। ডিএসইর মোট লেনদেনের ১৫ শতাংশ এসেছে এ খাত থেকে। এ ছাড়া প্রকৌশল, সাধারণ বীমা, বস্ত্র ও ফার্মাসিউটিক্যালস খাত থেকে ডিএসইর মোট লেনদেনের ৪২ শতাংশ এসেছে। হিসাব বছর শেষ হলেও ব্যাংক খাতের প্রতি বিনিয়োগকারীদের ঝোঁক কমে গেছে। ডিএসইর মোট লেনদেনের ৭ দশমিক ৮ শতাংশ এসেছে এ খাত থেকে।

ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো : ইউনাইটেড পাওয়ার, ফরচুন সুজ, মুন্নু সিরামিকস, বিএসসিসিএল, মেঘনা পেট্রোলিয়াম, কেপিসিএল, স্কয়ার ফার্মা, লিগ্যাসি ফুটওয়্যার, ন্যাশনাল পলিমার ও মুন্নু স্টাফলার। 

গতকাল ডিএসইতে কেনাবেচা হওয়া কো¤পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ১৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ার। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো : আলিফ ইন্ডা., ন্যাশনাল পলিমার, মুন্নু সিরামিকস, লিগ্যাসি ফুটওয়্যার, নূরানী ডাইং, তাক্কাফুল ইন্সুঃ, এমএল ডাইং, রংপুর ফাউন্ড্রি, ইস্টার্ন হাউজিং ও রেনউইক যজ্ঞেশ্বর।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো: এমারেল্ড অয়েল, প্রিমিয়ার লিজিং, জিলবাংলা সুগার, প্যারামাউন্ট টেক্সটাইল, শ্যামপুর সুগার, সায়হাম টেক্স, ইউনাইটেড ফাইন্যান্স, ভিএফএস থ্রেড, ন্যাশনাল ইন্সুঃ ও রূপালী ব্যাংক।