উচ্চ রক্তচাপে যে খাবার বিপজ্জনক

উচ্চ রক্তচাপ থেকে সৃষ্টি হয় হৃদ্‌রোগ। ঠিক কী কারণে মানবদেহে এই সমস্যাটি দেখা দেয়, তা সঠিকভাবে আজও জানা যায়নি। বলা হয় জেনেটিক কিংবা খাদ্যাভ্যাসই এ জন্য দায়ী। উচ্চ রক্তচাপ একবার ধরা পড়লে ব্যক্তিকে নিয়মিত পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়। বিপদ এড়াতে বাদ দিতে হয় কিছু খাবার।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অবলম্বনে এমনই কিছু খাবারের তালিকা দেয়া হলো:

লবণ: উচ্চ রক্তচাপে লবণ মারাত্মক ক্ষতিকর। পাতে লবণ খাওয়াই যাবে না। লবণের হাই-সোডিয়াম লেভেল রক্তের চাপ বাড়িয়ে দেয়। হঠাৎ মৃত্যুঝুঁকি কমাতে হলে পাতে লবণ খাওয়া বাদ দিতেই হবে।

চিনি: এড়িয়ে যেতে হবে চিনিও। চিনি এমনিতে শরীরের জন্য ক্ষতিকর। পাশাপাশি এতে ক্যালরি বেশি থাকে। যদি কেউ মিষ্টি পছন্দ করে থাকেন, তবে ডার্ক চকলেট কিংবা তাজা ফল খেতে পারেন। তৈরি মিষ্টির পুষ্টিগুণ ওইভাবে নেই। বরং রক্তচাপের ক্ষতি করে।

প্রক্রিয়াজাত অথবা প্যাকেটের খাবার: প্যাকেটের খাবার কিংবা রেডি-মেড খাবার রক্তচাপ বাড়িয়ে দেয়। এসব খাবারে প্রচুর পরিমাণে চিনি, লবণ এবং সংরক্ষণ জাতীয় পদার্থ থাকে। এসব খাবারের মধ্যে মাংস থেকে শুরু করে সস, চিপস এবং কোমল পানীয় পর্যন্ত রয়েছে।