নির্মাণ শ্রমিকদের প্রশিক্ষণ দেবে রিহ্যাব

এসইআইপি প্রকল্পের আওতায় নির্মাণ খাতে দক্ষ শ্রমিক তৈরির লক্ষ্যে প্রশিক্ষণের জন্য রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর করেছে ১২টি টেকনিক্যাল ইনস্টিটিউট।

রিহ্যাব কার্যালয়ে গতকাল সোমবার এ চুক্তিপত্র স্বাক্ষর হয়। রিহ্যাবের পক্ষে চুক্তিপত্র স্বাক্ষর করেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন কাজল এবং সংশ্লিষ্ট টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষে স্বাক্ষর করেন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা।

এ সময় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ, রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান প্রকৌশলী মো. আল আমিন, রিহ্যাব পরিচালক শাকিল কামাল চৌধুরী এবং প্রকৌশলী মো. মহিউদ্দিন সিকদার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।