গাইবান্ধায় এসএমই মেলা শুরু ২১ মার্চ

শিল্প মন্ত্রণালয়ের এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে গাইবান্ধা শহরের স্বাধীনতা প্রাঙ্গণে সাত দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্যমেলা শুরু হবে আগামী ২১ মার্চ। এ মেলা শেষ হবে ২৭ মার্চ। মেলায় সার্বিক সহযোগিতা করছে গাইবান্ধা জেলা প্রশাসন।

সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প অ্যাসোসিয়েশন, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ ব্যাংক। এসএমই ফাউন্ডেশনের ফোকাল পার্সন ও ম্যানেজার রাহুল বড়–য়া দেশ রূপান্তরকে বলেন, মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। দেশীয় উৎপাদনকারী এবং সেবামূলক ক্ষুদ্র ও মাঝারি শিল্পই মেলায় প্রদর্শন ও বিক্রি করার সুযোগ থাকবে। গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোখছানা বেগম বলেন, মেলায় স্টল থাকবে ৫০টিরও বেশি। মেলা শুরুর আগের দিন পর্যন্ত এসব স্টল বরাদ্দ দেওয়া হবে।