সরকারি হাসপাতালের ডাক্তার ঘুমে, ইন্টার্ন আড্ডায়, রোগীরা অপেক্ষায় (ভিডিও)

কুমিল্লা সদর হাসপাতালে যথাসময়ে চিকিৎসা না পাওয়ার অভিযোগ জানিয়ে ফেসবুকে একটি ভিডিও ছেড়েছেন জনৈক ভুক্তভোগী।

বুধবার ফেসবুকে প্রকাশ করা ভিডিওটি ভাইরাল হয়েছে। এতে ভুক্তভোগী লিখেছেন, '(বুধবার) দুপুর ১২টার দিকে সদর হাসপাতালের ১৪ নম্বর কক্ষে ড. জহিরুল হক (এম.বি.বি.এস) সিনিয়র কনসালট্যান্ট, উনার কাছে আমার মাকে নিয়ে যাই গলায় সমস্যার চিকিৎসা করার জন্য'।

'কক্ষে ঢুকে দেখি উনি ঘুমাচ্ছেন এবং কম্পিউটারে (অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন) এই গান বাজতেছে। মেডিকেলের ছাত্রছাত্রীরা নিজেরা নিজেরা গল্প গুজব আর সেলফি তোলায় ব্যস্ত।'

'অন্যদিকে ৫/৬ জন রোগী বাহিরে বসে আছেন। যারাই আসছে বলে দিচ্ছে বাহিরে বসেন। রোগীরা সকলে বলছে উনি ঘুমাচ্ছেন, আমাদের কখন দেখবে? আমরা তো খেটে খাওয়া মানুষ, কতক্ষণ বসে থাকব?'

'ছাত্ররা উত্তর দিচ্ছেন...অপেক্ষা করেন উনি রেস্ট নিচ্ছেন!'

এ সময় ওই ভুক্তভোগী ডাক্তারের সঙ্গে তর্ক করেছেন বলেও ফেসবুকে জানান। প্রত্যুত্তরে ডাক্তার তাকে না ঘুমিয়ে রোগী দেখতে পারবেন বলে জানান।