গ্যাস সিলিন্ডারের দাম কমানোর দাবিতে বিক্ষোভ

গ্যাসের দাম বৃদ্ধির জন্য গণশুনানি বন্ধ করা ও গ্যাস সিলিন্ডারের দাম কমানোর দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল রবিবার গণসংহতি আন্দোলন বরিশাল জেলার উদ্যোগে নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে ওই মানববন্ধন ও সমাবেশ হয়। গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা কমিটির সদস্য হারুন অর রশিদ মাহমুদ, সংগঠক নবীন আহম্মদ, আবদুর রাজ্জাক, মালেকা বেগম প্রমুখ।