লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বানীনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে একজন প্রিসাইডিং ও একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। এ ছাড়া হাতীবান্ধা উপজেলার পশ্চিম সার ডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় তবিবর রহমান নামের একজনকে আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অপরদিকে, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে মাসুদ নামে এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়।