সেন্টমার্টিন সৈকতে মাথাবিহীন লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের সৈকত থেকে মাথাবিহীন এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে এ লাশ উদ্ধার করা হয়। সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেকান্দর আলী বলেন গ্রামবাসীর খবরে মাথাবিহীন যুবকের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহতের পরনে হাফ প্যান্ট ও একটি গেঞ্জি ছিল। দেহের বিভিন্ন অংশে মাছের কামড় দেখা যাচ্ছে।

সুরতহাল প্রতিবেদন তৈরি করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ।